1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 1:50 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান

  • Update Time : Thursday, November 13, 2025
  • 177 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা, ঘোষিত লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সিলেটের কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

Manual5 Ad Code

মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীরা ‘ফাঁসি চাই ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই,’ ‘জিয়া তুমি আলো, ঘরে ঘরে জ্বালো,’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,’ ‘সারা বাংলার জিয়ার সৈনিক, এক হও লড়াই কর,’ সহ নানা প্রতিবাদি স্লোগান দেন।

এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আজ গ্রেপ্তার হওয়া প্রত্যেকে টাকার বিনিময়ে এসব নাশকতায় যোগ দিচ্ছে। তার ঘোষিত আজকের কর্মসূচি ভেস্তে গেছে। এসব কর্মসূচি বন্ধ করে শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান তারা।

Manual4 Ad Code

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!