1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 1:16 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মহিলাদের সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির

  • Update Time : Thursday, November 13, 2025
  • 167 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে তাই সবাইকে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক স্লোগান পাড়া-মহল্লায় ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মহিলাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহ সংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন রাসু। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নাজমুল হোসেন
আরও উপস্থিত ছিলেন রাজন মিয়া, মানিক মিয়া, সাবউদ্দিন মিয়া, মাইনুদ্দিন মিয়া, হারুন মিয়া, ইমরান আহমদ, শাহজাহান, সুফিয়ান, মুক্তার, সফিক, গেদাই, মকসুদ, মুহিব, নজির, রাসন, ময়না, সিরাজ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!