1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 12:41 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বিক্ষোভ

  • Update Time : Thursday, November 13, 2025
  • 168 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গণহত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ পুরনো কায়দায় দেশে আগুন সন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করছে। তারা পালিয়ে থেকে দেশে লকডাউনের ডাক দিয়ে নাশকতা উস্কে দিচ্ছে। এর পরিনতি ভালো হবেনা। আগুন সন্ত্রাসী ও নাশকতাকারীদের রাজপথে কোন ছাড় দেয়া হবেনা। ২ হাজার ছাত্র-জনতার শাহাদাত ও ৩০ হাজারের বেশী আহতের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের কোন স্থান নেই। আমরা শান্তিপ্রিয় তাই এখনো বাসা-বাড়ীতে নিরাপদে থাকতে পারছেন। নাশকতার চেষ্টা করলে বাসা-বাড়ীতেও জায়গা হবেনা। জনগণ বাড়ী থেকে ধরে এনে জেলে ভরবে।

তিনি বলেন, এদেশে আওয়ামী ফ্যাসিস্টের সকল গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। জুলাই সনদের আইনী ভিত্তি প্রদানে দ্রুত গণভোটের আয়োজন করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারকে নির্বাচনের আগে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।

Manual2 Ad Code

তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক দেশে অগ্নিসংযোগ ও নাশকতার হুমকীর প্রতিবাদে, জুলাই সনদের আইনী ভিত্তি ও গণভোটের দাবিতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual8 Ad Code

সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা জামায়াত নেতা উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, জালালাবাদ থানা আমীর ক্বারী আলাউদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারী তুহিন আহমদ প্রমূখ।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!