1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 11:12 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি

  • Update Time : Thursday, November 13, 2025
  • 187 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ও বুধবার (১২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ও বুধবার (১২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ফেসওয়াস, হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল, এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছসহ অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা জব্দ করা হয়।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজসহ তিনটি গাড়ি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

অভিযানে অংশগ্রহণকারী বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত সকল মালামাল ও যানবাহন প্রযোজ্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

Manual3 Ad Code

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার ও অবৈধ বাণিজ্য রোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। জাল টাকা ও অস্ত্র সীমান্ত অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে বিজিবি সর্বদা কার্যকর ভূমিকা পালন করছে।’

Manual6 Ad Code

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!