1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 6:07 am
Title :

গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের

  • Update Time : Monday, November 10, 2025
  • 243 Time View

Manual6 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেট জেলা পুলিশের কার্যক্রমকে গতিশীল ও গণমুখী রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করার অবদানের স্বীকৃতিস্বরূপ অক্টোবর ২০২৫ খ্রিঃ মাসে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার, (বিপি-৭৬০১০৩৪৫০৫)-কে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয় সিলেটের পক্ষ থেকে জারি করা প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে যে, তরিকুল ইসলাম তালুকদার নেতৃত্বে গোয়াইনঘাট থানার পুলিশ সঠিক দিশায় কাজ করে জনসেবা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Manual4 Ad Code

পুরস্কৃত হওয়া নিয়ে তরিকুল ইসলাম তালুকদার বলেন,আমার এই সফলতা ও সম্মানকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছি না, এটি আমার গোয়াইনঘাট থানার পুরো টিমের কঠোর পরিশ্রমের ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অপরাধ দমন করা আমাদের মূল লক্ষ্য। আমরা ভবিষ্যতেও সিলেট জেলার শান্তি ও নিরাপত্তা রক্ষায় অটল থাকব।

Manual3 Ad Code

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রত্যয়নপত্রে তাদের প্রেরণা ও সম্মান প্রদানের মাধ্যমে সিলেট জেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানানো হয়েছে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!