1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:57 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

১১ দফা দাবির বাস্তবায়নের দাবিতে সিলেটে সিপিবির সমাবেশ

  • Update Time : Saturday, November 8, 2025
  • 219 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ শনিবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট কোর্ট পয়েন্ট অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে। রিকশা-ইজিবাইক শ্রমিকদের উপর দমন-পীড়ন, গ্রেফতার এবং হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা সকল গ্রেফতারকৃত শ্রমিকের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং রিকশা শ্রমিকদের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশটি পরিচালনা করেন চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মনীষা ওয়াহিদ এবং সভাপতিত্ব করেন সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন।

সমাবেশে বক্তৃতা করেন সিপিবির সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী কমরেড বেদানন্দ ভট্টাচার্য, সিপিবি নেতা ও বিশিষ্ট আইনজীবী কমরেড নিরঞ্জন দাস খোকন, কমরেড আহমুদুর রশীদ রিপন, বাংলাদেশ চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি কমরেড সবুজ তাতীঁ, সিপিবির সাধারন সম্পাদক খায়রুল হাসান ও সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন।

Manual1 Ad Code

বক্তারা বলেন, রিকশা শ্রমিকদের ন্যায্য ১১ দফা দাবি উত্থাপনকে কেন্দ্র করে শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে যা গণতান্ত্রিক অধিকার ও শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত।

Manual8 Ad Code

সমাবেশ থেকে উত্থাপিত দাবিসমূহঃ
১. কমরেড আনোয়ার হোসেন সুমন সহ গ্রেফতারকৃত সকল রিকশা শ্রমিকের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
২. দায়েরকৃত সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
৩. আঞ্চলিক সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করতে হবে।
৪. রিকশা শ্রমিকদের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

Manual6 Ad Code

বক্তারা সতর্ক করে বলেন “দাবি আদায় না হলে শ্রমিক ও জনতার স্বার্থে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!