1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 5:00 am
Title :

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫

  • Update Time : Wednesday, November 5, 2025
  • 303 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

Manual3 Ad Code

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!