1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:28 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক

  • Update Time : Monday, November 3, 2025
  • 254 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধার করা দুটি ডেটোনেটর ও ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় বিজিবি এগুলো নিষ্ক্রিয় করে।

Manual5 Ad Code

 

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের নিরাপত্তা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সীমান্ত থেকে দূরবর্তী একটি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual4 Ad Code

 

এর আগে গত ৩১ অক্টোবর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি বালুর স্তূপের নিচ থেকে লুকানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, দুটি ডেটোনেটর এবং ২৫০ গ্রাম ওজনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা রিভলবারটি নিয়ম অনুযায়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।

 

Manual3 Ad Code

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!