1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 11:26 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

মোল্লারগাঁওয়ে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা

  • Update Time : Monday, November 3, 2025
  • 170 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই বাইপাস এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবী মনির হোসেন রতনের সভাপতিত্বে ও আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থীর বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রয়াত বড় ভাই গরীবের ডা. আলাউদ্দিনকে সিলেট ৩ আসনের মানুষ ভালোবাসতেন। তাঁর মৃত্যুর এতোবছর পরও মানুষ তাঁকে স্মরণ করেন। আমাদের প্রয়াত বড় ভাই ডা. আলাউদ্দিনের সমাজসেবার অনুপ্রেরণা থেকেই ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’সহ আমরা মানুষের সেবা করার চেষ্টা করছি। আপনারা আমাদের ভালোবাসেন বলেই আমরা সাহস ও অনুপ্রেরণা পাই। আমরা বিশ্বাস করি বিএনপি সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’কে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

Manual7 Ad Code

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমছু মিয়া, আব্দুল কদ্দুছ, ছইদ মিয়া, আলতাই মিয়া,শাবউদ্দিন, আব্দুল কাইয়ুম, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির নিজাম, জুনান আহমদ, মুন্না আহমদ, সুমন আহমদ, সাব্বির আহমেদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, আবির আহমেদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, আব্দুল সালাম, দীপু আহমেদ প্রমুখ।

Manual1 Ad Code

একইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের বরইকান্দি, মকন দোকান, তেলিরাই, দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর, মন্দিরখলা, হাজরাই নয়াবাজার, লামা হাজরাই, চৌধুরীগাঁও, উপর হাজরাই, বাইপাস সড়ক, ছনুপাড়া, লক্ষীপাসা এবং কামালবাজার ইউনিয়নের কামালবাজার ও সংলগ্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!