1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 9:46 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেটে এখনো চলছে পাথর চুরি, আটক-১

  • Update Time : Tuesday, October 28, 2025
  • 382 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে এখনো চলছে পাথর লুট। এবারও লুটের কেন্দ্রে আছে কোম্পানীগঞ্জ। এ উপজেলার বহুল আলোচিত শাহ আরেফিন টিলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চুরির পাথরসহ একজনকে আটক করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে কোম্পানীগঞ্জ থানাপুলিশের একটি দলও অংশগ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ।

Manual2 Ad Code

অভিযানে শাহ আরেফিন টিলার পাথর নিয়ে যাওয়ার পথে কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের জয়েন উদ্দিন ও খমারুন্নেছার ছেলে আমান (২০)। চোরাই পাথর পরিবহনের কাজে ব্যবহৃত হাইড্রোলিক ট্রলিটিও আটক করা হয়েছে।

 

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা সারাদেশে বহুল আলোচিত একটি টিলা। একটা সময়ে টিলাটি মৃত্যুকূপ হিসাবে কুখ্যাত ছিল। কারণ, পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিকদের মৃত্যু। মাত্র কয়েক বছর আগেও এই টিলায় প্রায়ই প্রাণহানীর ঘটনা ঘটত।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

পাথর ব্যবসায়ীদের চাহিদা মেটাতে গিয়ে সামান্য বেতনে নিয়োজিত শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেন। আর টিলা বা কোয়ারি ধ্বসে প্রায়ই মৃত্যুর ঘটনাও ঘটতো। প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হতো এই শাহ আরেফিন টিলা।

 

অথচ এই টিলাটির নামকরণ হয়েছিল একজন পীরের নামে। হযরত শাহ আরেফিন (র.) এর মাজার ছিল এখানে। যদিও পাথরখেকোদেও কালো থাবায় বর্তমানে সেই মাজারের অস্তিত্বই বিলিনের পথে।

 

বর্তমানে সিলেটের যে কয়েকটি স্থান থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ, শাহ আরেফিন টিলা তার অন্যতম। তবে প্রায়ই তিন কিলোমিটার দৈর্ঘ ও প্রস্তের এই টিলার পাথর এখনো চুরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

Manual1 Ad Code

 

নিয়মিত এ টিলায় অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!