1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:21 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি গড়তে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : খন্দকার মুক্তাদির

  • Update Time : Monday, October 27, 2025
  • 229 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্বচ্ছ ও মুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে নতুন প্রজন্মকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, আমরা যারা নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, তাদের মাধ্যমেই আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, আমরা একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে। আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে চাই। গত ১৭ বছর দেশে সত্য কথা বললেই মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ভবিষ্যতে এমনটি আর হবে না। ভিন্নমত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা হবে, কেউ নিপীড়নের শিকার হবে না।
তিনি সোমবার (২৭ অক্টোবর) নয়াসড়ক এলাকাবাসী আয়োজিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে ও আব্দুল মানিক সাঈদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফাতেমা বেগম রোজি প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!