1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 9:35 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

গোয়াইনঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, April 5, 2025
  • 192 Time View

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই উৎসব কর্মকারের নেতৃত্বে থানা পুলিশের একটি টীম উক্ত ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে, জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গত কাল রাতে মাদকদ্রব্য, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জুয়া ও মাদকবিরোধী অভিযানে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বিট ইনচার্জ এস.আই উৎসব কর্মকার। তিনি বলেন, একটি দেশকে ধ্বংস করার জন্য মাদকাসক্ত একটা যুব সমাজই যথেষ্ট। একটি যুব সমাজে যদি মাদক ছড়িয়ে পড়ে তাহলে সমাজ-দেশ ধ্বংস হয়ে যাবে। যারা এই মাদক, জুয়া, মদ, ইভটিজিংয়ে জড়িয়ে যাচ্ছে তারা আমাদেরই সন্তান, ভাই, ভাতিজা, ভাগনা, আত্মীয় বা প্রতিবেশী। এদেরকে আমরা কেউ না কেউ চিনি, জানি। আমরা যদি সচেতন হই, তাদের প্রতি নজর দেই- তাহলে তাদেরকে এই বদ অভ্যাস তাদেকে ফিরিয়ে আনা সম্ভব। অভিভাবকদের সচেতন হতে হবে। আমরা অভিভাবকরা সন্তানদের যতটুকু শাসন করতে পারব, দূরের কেউ এসে ততটুকু শাসন করতে পারবে না। আমরা অভিভাক ও সমাজবাসী সচেতন হলে মাদকাসক্ত রোধ করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন, ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বাজার কমিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবী, মুরব্বি, যুবসমাজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!