1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 7:43 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা

  • Update Time : Saturday, October 25, 2025
  • 94 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। বিএনপি গত দেড় যুগ ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র জনগণ মেনে নিবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে দলের নেতৃত্ব দিবেন। আমাদের অভিভাবকের সুযোগ্য নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় যাবে।

Manual8 Ad Code

তিনি বলেন, তৃনমূল হচ্ছে বিএনপির প্রাণ। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় তৃনমূল জাতীয়তাবাদী শক্তিকে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে মনে রাখতে হবে আগামী নির্বাচন দেশ জাতি এবং বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিয়ানীবাজার উপজেলার রামধা বাজারে আলীনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় আলীনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও জাসাসসহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুব হাসান রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, উপজেলা জাসাসের সভাপতি মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি মুহিব আহমদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা শ্রমিক দল সভাপতি আলি হাসান, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদল নেতা আরিফ, ময়নুল, মাহি, তারেক, রাহেদ, আলীনগর ইউনিয়ন জাসাস সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক জুম্মান আহমদ, সিনিয়র সহ সভাপতি মাশুক আহমদ, সদস্য তানিম আহমদ, যুবদল নেতা রুমেল চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা কাওছার আহমেদ, উপজেলা যুবদল নেতা মাহতাব উদ্দিন রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ মাহবুব আলম ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম আহমেদ প্রমূখ।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!