1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 9:50 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

ঈদ উপলক্ষে সিলেট বাস টার্মিনাল এলাকায় বিআরটি কর্তৃক অভিযান ও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : Thursday, April 3, 2025
  • 351 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এঁর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিএ, সিলেট কর্তৃক আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর-২০২৫ উদ্যাপন শেষে যাত্রী সাধারণের ঈদ ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম সিলেট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয। অভিযান পরিচরনা করেন সুমাইয়া ফেরদৌস নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএ সিলেট। অভিযানে মোটরযানের গতি নিয়ন্ত্রণ, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া,অতিরিক্ত যাত্রী না নেওয়া, ড্রাইভারের পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালানো, যাত্রী ও পরিবহন কাউন্টারে সতর্কতা অবলম্বন করার জন্য বিআরটিএ’র অভিযান অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ) দুপুর সিলেটের বাস টার্মিনাল এলাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জালাবাদ পরিবহনকে ২ হাজার টাকা এবং ইমন পরিবহনকে ১ হাজার টাকা সতর্ক করা হয়।

Manual2 Ad Code

বিআরটিএ ভিজিলেন্স টিমের মনিটরিং করেন প্রকৌশলী মোঃ ডালিম উদ্দিন, উপপরিচালক বিআরটিএ, সিলেট বিভাগ,
এসময় উপস্থিত ছিলেন, মোটরযান পরিদর্শক বিআরটিএ সিলেট বিভাগ জিল্লুর রহমান চৌধুরী,পরিদর্শক বিআরটিএ সিলেট সার্কেল মোঃ আব্দুল বারী, বাস মালিক সমিতি সিলেট সহ সভাপতি হাসান চৌধুরী, সিলেট জেলার ট্রাক মালিক সমিতির
সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি
নাজির আহমদ স্বপন, বিআরটিএ কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণমাধ্যম কর্মিরা। যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এ উপলক্ষে বিআরটিএ,পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কতৃক যৌথ উদ্যোগে সিলেট বাস টার্মিনালসহ প্রধান সড়কে এ অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!