1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 7:05 am
Title :

৩১ দফা বাস্তবায়ন করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে : তামান্না

  • Update Time : Wednesday, October 15, 2025
  • 259 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহসিন শারমিন তামান্না বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত করা সম্ভব। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া মানে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনাই এই জাতির অগ্রযাত্রার ভিত্তি।

বুধবার বিকেল সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনার পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এই অঞ্চলের অবহেলিত মানুষের উন্নয়নে যে নিরলস কাজ করেছেন, তা আজও মানুষের হৃদয়ে অম্লান। তার উন্নয়ন ভাবনা ও ত্যাগ আমাদের প্রেরণা। আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে দলকে সুসংগঠিত ও নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে তাহসিনা রুশদির লুনা যে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন, তা সিলেট তথা দেশের রাজনীতিতে নারীর শক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করে যাচ্ছি। তাই আমাদের গুম হওয়া নেতাদের ফিরে পেতে এবং একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।

ওসমানীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এস টি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে পথসভা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক মোঃ ময়নুল হক, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, সিনিয়র সহ সভাপতি মোজাহিদ আহমদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আঃ জমির, গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, ইসলাম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ রকিব আলী, মহানগর কৃষকদলের সহ অর্থ সম্পাদক আব্দুল আজিজ প্রমূখ।

Manual2 Ad Code

এসময় লিফলেট বিতরণ কর্মসূচি গণমিছিলে পরিনত হয়। কর্মসূচিতে বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!