1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 11:28 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিল ইসরায়েল

  • Update Time : Tuesday, October 14, 2025
  • 224 Time View

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ জানায়, দুই দফায় এ বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। খরব আনাদোলু এজেন্সি’র।

Manual3 Ad Code

প্রথম ব্যাচে মুক্তি পেয়েছেন প্রায় ২ হাজার বন্দি। যারা ফিলিস্তিনের পশ্চিম তীরের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ইসরায়েলি ‘ওফের’ কারাগারে আটক ছিলেন।

স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে তারা আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের’ (আইসিআরসি) সহযোগিতায় কয়েকটি বাসে করে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে পৌঁছান।

 

Manual2 Ad Code

দ্বিতীয় ব্যাচে মুক্তি পেয়েছেন দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগারে আটক ১ হাজার ৭১৮ ফিলিস্তিনি। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন বলে জানায় ইসরায়েলের কেন্দ্রীয় কারা দপ্তর।

Manual7 Ad Code

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্য থেকেই এ বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।

 

গাজার খান ইউনিস শহরে পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রাথমিক চিকিৎসা পরীক্ষা করে নাসার মেডিকেল কমপ্লেক্স।

Manual4 Ad Code

পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে শত শত ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানাতে জড়ো হন। অনেকে পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন এবং মুক্তিপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭০ হাজার মানুষ।

এমবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!