1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 4:39 pm
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

বৃহত্তর সাধুরবাজার নাগরিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায়-খন্দকার আব্দুল মুক্তাদির

  • Update Time : Saturday, October 11, 2025
  • 101 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত ফ্যাসিস্ট সকারের আমলে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে, ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ পুনর্গঠনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে সাধুরবাজার এলাকায় সিলেট নগরীর ২৬নং ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে বৃহত্তর সাধুরবাজার নাগরিক কমিটির সদস্যদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সাধুর বাজার এলাকা বিশিষ্ট মুরব্বি ডাক্তার এম এ হক এর সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ২৬ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান জুবেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার নজমুল ইসলাম, সহ সভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল আহমদ মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড সভাপতি কতার রশিদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট মহানগর বিএনপির সদস্য সৈয়দ মকবুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সালেহ আহমদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত সিলেট মহানগর বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয় সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার মামুন, ২৬ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ বাদশা, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ইসাক আহমদ, সিলেট মহানগর ছাত্র দলের যুগ্ম সম্পাদক আজহার উদ্দিন অনিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বী জসীম উদ্দীন, জালাল আহমদ, শহীদ আহমদ, শাহ আলম, বদর আহমদ, কাজল মিয়া, ইসাক আহম নুরু, ন্নবী ঝন্টু, হাসান আহমদ, কামাল আহমদ, নাসির আহমদ, মেহেদী হাসান, আজাদ আহমদ, সুমন আহমদ, শাহিন মিয়া, এনাম আহমদ, লায়েক আহমদ, সোহেল আহমদ, ঝুমুর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!