1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:29 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

গোয়াইনঘাটে ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২৫ এলাকায় পুলিশ মোতায়ন

  • Update Time : Tuesday, April 1, 2025
  • 316 Time View

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার( ৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১ টার দিকে উপজেলার লামার দমদমীয়া গ্রামের দুর্ঘামারা বিলের পারে খেলা মাঠে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানায়,ভীতরগুল ও লামার দমদমীয়া গ্রামের লোকজনের মধ্যে দুর্ঘামারা বিলের পারের একটি অস্থায়ী খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে উভয় গ্রামের মধ্যে গত কয়েক দিন ধরে সালিশি বৈঠক চলে আসছিল।সোমবার ঈদের নামাজ শেষে ১১ টার দিকে দমদমীয়া গ্রামের বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছিল।এদিকে ঈদের দিন দমদমীয়া গ্রামের যুবকরা মাঠে খেলার আয়োজন করে।ওপর দিকে ভীতরগুল গ্রামের একদল যুবক মাঠে ফুটবল খেলতে যায়।দমদমীয়া গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলতেছে ওপর দিকে ভীতরগুল গ্রামের একদল যুবক মাঠে খেলতে যায়।এসময় উভয় গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলা নিয়ে বিবাধে জড়ায়।এক পর্যায়ে তর্কে জড়িয়ে লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।পরে আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!