1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 1:38 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিজুড়ে দেশ ও জনগণ: এমরান চৌধুরী

  • Update Time : Wednesday, October 8, 2025
  • 189 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের আলো, তার দৃষ্টিজুড়ে দেশ ও জনগণ। পরিবর্তনের আওয়াজ তুলে তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছেন।
তিনি বলেন, কল্যাণ রাষ্ট্র গঠনে গণঐক্যের ডাক দিয়েছেন, জনকল্যাণে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে একগুচ্ছ পরিকল্পনা হাজির করেছেন। অন্য পরিকল্পনাও পাইপলাইনে আছে। তাই চলুন, তারেক রহমানের হাতে হাত রেখে এগিয়ে যাই সমৃদ্ধির সোপানে।
তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) বিয়ানীবাজার পৌর বিএনপির ১নং ওয়ার্ড আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর আবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার আহমদ রাহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর আহমদ, সহ-সভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা আহমদ মহসিন বাবর, শ্রীধরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বুরহান উদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি নুরুর রহমান হেলাল, বিশিষ্ট সমাজসেবী খলিলুর রহমান বেলা। এসময় উপস্থিত ছিলেন আলাই উদ্দিন আলাই, পৌর বিএনপি নেতা মোস্তাক আহমদ, জব্বার আহমদ, মাসুক আহমদ, আইনুল আবেদীন, ইয়াছিন রিফাত, সুজন আহমদ, আমিন রিজবী প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!