1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 1:09 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

চট্টগ্রামে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

  • Update Time : Tuesday, October 7, 2025
  • 194 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ’র ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের সাংবাদিকরা। মঙ্গলবার ( ৭ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এ মানব বন্ধনের আয়োজন করে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ( ইমজা), সিলেট ।

ইমজার সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে এবং সাকিব আহমদ মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি দীগেন সিংহ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট এর সদস্য সচিব, এইচ এম শহীদুল ইসলাম সহ আরো অনেকে।

Manual2 Ad Code

এসময় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলা ন্যাক্কার জনক একটি ঘটনা।

তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা রাষ্ট্রে এটি নতুন কোন ঘটনা নয়। অতীতে ও এ ধরনের ঘটনা ঘটছে বর্তমানে তা চলমান আছে। কিন্ত এসব ঘটনা সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করলে দুর্বৃত্তরা কখনো কোন পেশাজীবি সাংবাদিকের উপর হামলার সাহস করতো না ।

বক্তারা আরো বলেন, দেশ ও সমাজে ঘটে যাওয়া সকল অনিয়ম তুলে ধরে সংবাদ প্রকাশ করায় সমাজের উশৃঙ্খল মানুষেরা এসব অপকর্ম করে বেড়াছে । এদেরকে শক্ত হাতে দমন করা রাষ্ট্রের কাজ।

Manual3 Ad Code

যত দ্রুত সম্ভব ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সিনিয়র সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

Manual5 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন, এখন টেলিভিশনের ব্যুরো চীফ ও সিনিয়র রিপোর্টার গোলজার আহমেদ, ইমজার সাবেক সভাপতি সজল ছত্রী, ইমজারসহ সভাপতি এস আলম আলমগীর, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক মাসুদ আহমেদ রনি, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাবিল হোসেন, এখন টেলিভিশনের রিপোর্টার সন্দীপন শুভ, সময় টেলিভিশনের রিপোর্টার অপু বনিক, ষ্টার নিউজের মাহবুব হাসান সানি, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রানা মজুমদার বাপ্পী,ইমজা নিউজের ষ্টাফ রিপোর্টার নয়ন সরকার, ডিবিসি নিউজের ষ্টাফ রিপোর্টার তাওহীদুর রহমান শাহ, আজকের পত্রিকার প্রতিনিধি লবীব আহমেদ, এখন টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট অনিল কুমার পাল, এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট সেলিম মিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মোজ্জামেল হক, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট আজমল আলী, ইমজা নিউজের ক্যামেরাপার্সন বিশাল দে বৃত্ত, সাংবাদিক জয়নাল আবেদিন, নাজিব আহমেদ, আরমান আহমেদ, আরিফ আহমেদ প্রমুখ।

Manual2 Ad Code

উল্লেখ্য গেলো রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!