1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:53 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০, আহত শতাধিক

  • Update Time : Monday, October 6, 2025
  • 287 Time View

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ সময় আরও শতাধিক আহত হয়েছেন। এখনো কিছু শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। রোববার দুপুরে প্রদেশের সিদোয়ার্জো শহরে এ ঘটনা ঘটেছে। খবর আনাদোলু এজেন্সি’র।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা বাসারনাসের (National Search and Rescue Agency) অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও জানান, উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এ পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন। এছাড়া এখনও ১৮ জন নিখোঁজ রয়েছে।

Manual5 Ad Code

তিনি আরও জানান, ধ্বংসপ্রাপ্ত ভবনের ৬০ শতাংশ ধ্বংসাবশেষ ইতোমধ্যেই সরানো হয়েছে। তবে স্কুলভবনের সঙ্গে সংলগ্ন আরেকটি ভবনও ধসে পড়েছে। ফলে স্কুলচত্বর ও আশপাশের এলাকা ধ্বংসস্তূপে একাকার হয়ে গেছে। নিখোঁজদের বেশিরভাগই সংলগ্ন ভবনটির মধ্যে রয়েছেন।

Manual4 Ad Code

অপর উদ্ধারকারী সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি)-এর ডিজাস্টার ডেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের প্রধান আবদুল মুহারি জানান, স্কুলভবন ধসের পর নিহত অবস্থায় ৪৫ জন এবং আহত অবস্থায় ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়ার পর বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!