1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 7:47 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

বিশ্ব শিক্ষক দিবসে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, October 5, 2025
  • 153 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে সিলেট ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর আয়োজনে রোববার (৫ অক্টোবর) সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ে অংশীজনের সাথে সরকারি মাধ্যমিক শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও সিলেটের জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, শহীদুল আলমের যৌথ পরিচালনায় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র শিক্ষক মোঃ আবুল খায়ের। লিখিত বক্তব্যের উপর আলোচনায় অংশগ্রহণ করেন আবু নছর মোহাম্মদ সুফিয়ান, শওকত হোসেন ও মোহাম্মদ আলী মর্তুজা, সিলেট জেলা প্রেসক্লাবের সেক্রেটারি নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, কাশেম আলী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আহাদুজ্জামান।

Manual1 Ad Code

সভাপতির বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সিলেট জেলা কমিটির আহবায়ক এ এস এম আব্দুল ওয়াদুদ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক হেপী বেগম। সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ ৫ দফা দাবী বাস্তবায়নে মাননীয় শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

Manual8 Ad Code

সভায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক আব্দুল জব্বার ও গীতা পাঠ করেন বিভাস রঞ্জন দাস।

সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবী:
(১) স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।
(২) সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীতকরণ।
(৩) অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা করা।
(৪) বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন।
(৫) বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরী আদেশ প্রদান।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!