1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 7:56 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

৭ দফা দাবিতে জাগপা সিলেট জেলা ও মহানগরের লিফলেট বিতরণ

  • Update Time : Sunday, October 5, 2025
  • 104 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (৫ আগস্ট) সিলেটের সিটি মার্কেট সহ নগরীর বিভিন্ন মার্কেটে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন এর নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর জাগপা’র সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু, সিলেট মহানগরের সহ সভাপতি পিয়ার হোসেন, যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুন, আজিজুর রহমান, আব্দুল বাছিত প্রমুখ।
৭ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন কর। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী জোড়ালো পদক্ষেপ গ্রহণ কর। পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন, জুলাইসহ সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে আনতে হবে এবং বাতিল করা। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতোই তাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করা। নেতৃবৃন্দ উল্লেখিত ৭ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!