1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:30 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে আনুষ্ঠানিক ভাবে দেবী দুর্গাকে বিসর্জন

  • Update Time : Thursday, October 2, 2025
  • 245 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী থেকে শুরু হওয়া দুর্গোৎসব বিজয়া দশমীর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বিহিত পূজা, পুষ্পাঞ্জলি ও শান্তির জল ছিটানোর পর দেবী দুর্গাকে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, নবমী পূজার পর দেবী মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। তাই দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার। দর্পণ বিসর্জনের পর রীতি অনুযায়ী, নগরীর বিভিন্ন মণ্ডপে দেবীকে সিঁদুর, তেল, পান-চিনি নিবেদন করে ভক্তরা অশ্রুসজল নয়নে বিদায় জানান। বিসর্জনের মাধ্যমে আগামী বছরের অপেক্ষায় থাকেন ভক্তরা। প্রতি বছরের মতো এবারও সিলেটে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জনের কাজ শুরু হয়।

শেষ হলো শারদীয় দুর্গোৎসব। দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও বিজয়া দশমীতে নারীরা মেতে উঠেছিলেন সিঁদুর খেলায়। এরপর জমে উঠে কিনব্রিজের উত্তরাপ্রান্ত। কয়েকশ’ ট্রাকে শোভাযাত্রার মাধ্যমে সেখানে জড়ো হন পূণ্যার্থীরা।

Manual4 Ad Code

এসময় উলু, শঙ্খধ্বনীতে, ঢাকঢোল কাঁসর ঘন্টায় মুখরিত হয়ে উঠে চারদিক। দুপুরের পর থেকে বিভিন্ন মন্ডপ থেকে প্রতিমা ট্রাকে নিয়ে শোভাযাত্রা করে পূণ্যার্থীরা জড়ো হতে থাকেন নগরীর কিনব্রিজের উত্তরপ্রান্তে, চাঁদনীঘাটে।

Manual6 Ad Code

এসময় সুরমা পয়েন্ট, সুরমা মার্কেট, জেলা পরিষদের সম্মুখভাগ ছিল লোকেলোকারণ্য। ঢাক-ঢোল ও নৃত্যের সাথে ভক্তরা ‘বলো দুর্গা মাই কি’ শ্লোগানে মুখরিত করে তুলেন চারপাশ। এছাড়াও রেকর্ডে বাজতে থাকে বিভিন্ন ধরনের গান। অবশ্য বিসর্জনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন পয়েন্টে যানজটেরও সৃষ্টি হয়। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দছাড়াও উপস্থিত ছিলেন সচেতন মহলের অনেকে। এ বছর সিলেট জেলা ও মহানগরে মোট ৬১৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সিলেট মহানগরে সার্বজনীন ১৪২টি ও পারিবারিক ২০টি পূজা অনুষ্ঠিত হয়। জেলায় সার্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি পূজা হয়েছে।

Manual4 Ad Code

গত ২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠীর মাধ্যমে এবার দুর্গাপূজা শুরু হয়। পূজা কোথাও কোনো অঘটনের সংবাদ পাওয়া যায়নি।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!