1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 10:54 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেটে কুমারী পূজা অনুষ্ঠিত-খুশি ভক্তরা

  • Update Time : Tuesday, September 30, 2025
  • 241 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: মহাঅষ্টমীতে সিলেটে দক্ষিণ সুরমার জৈনপুরে শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পূজা সম্পন্ন হয়েছে। ষষ্ঠী থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সপ্তমী থেকেই মূল পূজা শুরু হয়। মূলত, এই তিথি থেকেই দেবীর অন্নভোগ শুরু হয়। সেই সঙ্গে জাগ্রত হন দেবী দুর্গা। দশহাতে দমন করবেন সব অমঙ্গল আর অশুভকে।

Manual4 Ad Code

কুমারী পূজায় আসা ভক্ত ও দর্শনার্থীরা জানান, নারীকে সম্মানের জন্য কুমারী কন্যাকে মাতৃভাবে পূজা করা হয়। সিলেটে প্রথমবারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হওয়ায় খুশি ভক্তরা। প্রতিবছর যাতে কুমারী পূজা অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশা তাদের।

এদিকে, ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ‘মহাসপ্তমী’, ‘মহাঅষ্টমী’ ও ‘মহানবমী’ পূজা শেষে ২ অক্টোবর বৃহস্পতিবার ‘মহাদশমী’ পূজার মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এরপর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। এবার দেবী দুর্গার আগমন গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। আর দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলা বা পালকিতে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!