1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:50 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

বিগত ১৫ বছরে জকিগঞ্জ-কানাইঘাট ৫০ বছর উন্নয়নে পিছিয়েছে-পাপলু

  • Update Time : Monday, September 29, 2025
  • 200 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, বিগত ১৫ বছর জকিগঞ্জ-কানাইঘাটে বাস্তবিক অর্থে উন্নয়নের কোন ছোয়া লাগেনি। এই সময়কালে ৫০ বছর পিছিয়ে পড়েছে সীমান্তবর্তী এ জনপদ। দেশ স্বাধীনের পর থেকে সিলেটের সবচেয়ে দূরবর্তী এ অঞ্চল বারবার উন্নয়ন বঞ্চিত হয়েছে। প্রকৃত নেতৃত্বের অভাব বারবার অনুভব করেছে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বিজয়ী হলে বিগত দিনের বঞ্চনার সকল পাওনা আদায় করে নেওয়া হবে। তাই সাধারণ মানুষকে ধানের শীষের পক্ষে গনজাগরণ তুলতে হবে। সোনাসার-মুন্সীবাজার রাস্তায় বেহাল দশা দেখলেই বিগত দিনে কি উন্নয়ন হয়েছে তার বাস্তব চিত্র ফুটে উঠেছে। অথচ এই এলাকায় সাবেক এক এমপির বাড়ি। তিনি অচিরেই এই রাস্তার উন্নয়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসবেন বলে জানান।

বিএনপি নেতা পাপলু আজ সোমবার বাদ যোহর জকিগঞ্জের জামেয়া ইসলামীয়া মুন্সিবাজার কওমি মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়কালে এসব কথা বলেন।

Manual2 Ad Code

এসময় মাদ্রাসার নায়েবে মুহতামিন মাওলানা আব্দুল হান্নান, মুফতি মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা আসাদ উদ্দিন, জেলা বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতার হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

কুশল বিনিময় শেষে তিনি উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ মাওলানা আব্দুল গফফার শায়খে মামরখানি (র.) ও আল্লামা মুকাদ্দছ আলী (র.) এর কবর জিয়ারত করেন।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!