1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 1:37 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সিলেটে পূজামন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ৩৯৮০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন -উপমহাপরিচালক জিয়াউল হাসান

  • Update Time : Sunday, September 28, 2025
  • 165 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সিটি কর্পোরেশনের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রম, নাইওরপুল পূজামন্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান, বিভিএমএস,পিএএমএস । তিনি (২৮ সেপ্টেম্বর) রাতে পরিদর্শনকালে তিনি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎস্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উক্ত পূজা কমিটির সকলকে বাহিনীর মহাপরিচালকের পক্ষে ফুলেল শুভেচছা ও মিষ্টান্ন উপহার দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি সিলেট সিটি কর্পোরেশনের আরো ৪ টি পূজামন্ডপ- ত্রিনয়নী সার্বজনীন পূজা কমিটি, মাছুদিঘীর পাড়; মণিপুরী রাজবাড়ী পূজা কমিটি, মণিপুরী রাজবাড়ী ; বৃহত্তর লামাবাজার সার্বজনীন পূজা কমিটি; কাজলশাহ সার্বজনীন পূজা উদযাপন কমিটি, কাজলশাহ পরিদর্শন করেন। প্রত্যেক পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক এর পক্ষে ফুলেল শুভেচছা ও মিষ্টান্ন উপহার প্রদান করেন।

Manual3 Ad Code

পরিদর্শনকালে তিনি উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অত্যন্ত সর্তকতার সাথে, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন যে, সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় সিলেট রেঞ্জেও চারটি জেলায় ২৭০৩ টি পূজা মন্ডপে ১৭১৭৮ জন (প্রায়) প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্য/সদস্যা নতুন উদ্দীপনায় মোতায়েন করা হয়েছে। এছাড়া তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩১৫৭৬ টি পূজা মন্ডপে ৯২ টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সসহ ২ লক্ষাধিক সদস্য-সদস্যা সারাদেশে মোতায়েন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা কমাড্যান্ট শাওন আসাদ, সহকারী জেলা কমাড্যান্ট তানিয়া আক্তার ও ফাতেমা তুজ জোহরা ,সার্কেল এডজুটেন্ট মো: ফারুক হোসাইন এবং সিলেট সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম কিবরিয়া ও উপজেলা প্রশিক্ষক রূপক তালুকদার ।এছাড়া ২ টি স্ট্রাইকিং টিমের ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ও উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!