1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:36 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ডের বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আফছর খান এর মতবিনিময়

  • Update Time : Tuesday, September 23, 2025
  • 332 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের সনাতনী ধর্মাবলম্বী ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে কালীবাড়ীস্থ কালী মন্দির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কালী মন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক অজয় দেবের সভাপতিত্বে ও শ্রীশ্রী শিবমন্দির দূর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনোজ দত্ত মুন্নার পরিচালনায়,

মতবিনিময় সভায় অনুষ্ঠানের আয়োজক সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং এটি সার্বজনীন উৎসব। সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসবকে আনন্দঘন করে তোলে। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। তিনি আরোও বলেন, আমাদের সিলেটবাসী সহ ৮নং ওয়ার্ডের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহাবস্থানে বসবাস করে আসছে। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটির পক্ষ থেকেও দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি, সাইফুল আলম,সৈয়দ জামাল, রহিম মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, যুবনেতা তুহিন চৌধুরী, নুর হুসেইন,
অন্যান্যদের মধ্যে
ভটপাড়া-শ্রীশ্রী শিবমন্দির দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট বিনয় ভুষন দাস, কালীবাড়ী-শ্রীশ্রী কালীবাড়ী দুর্গাপূজা কমিটির সভাপতি পান্না লাল দেব, সাধারণ সম্পাদক দিপক পাল, হাওলাদার পাড়া-ভাটি বাংলা অগ্রদূত পূজা কমিটির সভাপতি স্বপন বর্মন, করেরপাড়া-শাপলা সংঘ দুর্গাপূজা কমিটির সভাপতি মিলন দেব, সাধারণ সম্পাদক নিপু দেব, পনিটুলা-পনিটুলা সার্বজনীন দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি টুটুল ঘোষ, সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, ব্রাহ্মণ শাসন সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ সভাপতি জয়দীশ দাস জনি, সাধারণ সম্পাদক স্বপন মল্লিক, পনিটুলা ও পল্লবী-ভাটিবাংলা উদীয়মান পূজা কমিটির সভাপতি পিপলু সমাজপতি ও সাধারণ সম্পাদক রুবেল সরকার , শিমুল পাল, বিদ্যা ভূষণ চন্দ, আস্কর আলী সহ বিভিন্ন দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!