1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 10:48 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

“আলো ছড়ানোর পথে সিটি আদর্শ ফাউন্ডেশন”

  • Update Time : Sunday, September 21, 2025
  • 195 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: মানবতার আলো কখনো নিভে যায় না—আজ সেই আলোয় ভরে উঠেছিল সিটি মডেল স্কুল প্রাঙ্গণ। সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, যেখানে চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। রোগীদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে চোখের চশমা ও প্রয়োজনীয় ঔষধ। পাশাপাশি, ৮০ জনের অধিক ছানি রোগীর জন্য ফ্রি অপারেশনের বিশেষ ব্যবস্থা করা হয়, যা নতুন দৃষ্টি পাওয়ার আশ্বাস জাগায় তাদের হৃদয়ে।
এই মহৎ আয়োজনের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। তাঁর নেতৃত্বে মানবতার পথচলা যেন আরও এক ধাপ এগিয়ে গেল।
শুধু পৃষ্ঠপোষকতাই নয়, এই আয়োজন সফল করতে যাদের নিবেদিত প্রাণ শ্রম অবিস্মরণীয়, তারা হলেন সিটি মডেল স্কুলের শিক্ষকবৃন্দ, সিটি মডেল স্কাউট দল এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সদস্যরা। সারাদিন তারা অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা সেবার প্রতিটি ধাপকে সহজ ও প্রাণবন্ত করে তুলেছেন।
আয়োজকদের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন জানান, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন- ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আরও অনেক চোখ খুঁজে পায় আলো, আরও অনেক জীবন খুঁজে পায় স্বপ্ন দেখার দিশা। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!