1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 3:16 pm
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে সনাতন সম্প্রদায়ের পাশে থাকবে বিএনপি : খন্দকার মুক্তাদির

  • Update Time : Sunday, September 21, 2025
  • 106 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। দুর্গাপূজা নির্বিঘ্নে, স্বস্তিতে ও শান্তিপূর্ণভাবে পালনে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে।
তিনি বলেন, পূজামণ্ডপ গুলোতে বিএনপির স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। এ দুর্গাপূজা নির্বিঘ্নে, স্বস্তিতে, শান্তিতে এবং উৎসবমুখর পরিবেশে পালিত হবে। সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি সনাতন সম্প্রদায়ের পাশে ছিল, আছে এবং থাকবে।
তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, বিশেষ চাহিদাসম্পন্ন এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা আমাদের সবাইকে অব্যাহত সহযোগিতা চালিয়ে যেতে হবে।
তিনি শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরীর মিরাবাজারস্থ বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট’’র আয়োজনে সুবিধাবঞ্চিত মেধাবীদের স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বৃত্তি প্রদান উপ-কমিটির আহবায়ক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর এর সভাপতিত্বে ও সদস্য সচিব অসিত কুমার সূত্রধর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী শ্রীযুক্তা শিলা সাহা চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহালয়া উদযাপন পরিষদ এর সভাপতি জিডি রুমু, সাধারণ সম্পাদক দীপক কুমার দাস, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!