1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 11:33 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিতে সিলেটে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি-এসপি

  • Update Time : Saturday, September 20, 2025
  • 195 Time View

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

সিলেটের কথা ::: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশ কার্যালয়ে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান। এতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

 

সভায় বক্তারা বলেন, ‘সিলেট ঐতিহ্যগতভাবেই সম্প্রীতির নগরী হিসেবে পরিচিত। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। তাই এই সম্প্রীতির পরিবেশকে ধরে রাখতে এবং দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সবার সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। বক্তারা রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সহযোগিতা এবং সামাজিক সচেতনতাকে নিরাপদ ও উৎসবমুখর দুর্গোৎসব আয়োজনের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।’

 

সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য জেলা জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে থাকবে সিসিটিভি নজরদারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং র‌্যাব-পুলিশের টহল। এছাড়া কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য কন্ট্রোল রুম ও জরুরি রেসপন্স টিম প্রস্তুত থাকবে বলেও জানানো হয়।’

Manual8 Ad Code

 

সভায় আরো বলা হয়, ‘শুধুমাত্র প্রশাসনের একক উদ্যোগ নয়, বরং নাগরিক সমাজ, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং পূজা উদযাপন কমিটির সমন্বিত সহযোগিতায়ই একটি শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিত করা সম্ভব। এ সময় বক্তারা গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।’

 

Manual4 Ad Code

সভায় উপস্থিত সবাই আসন্ন দুর্গোৎসবকে ঘিরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!