1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 10:40 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেট বিমানবন্দর ও কোম্পানীগঞ্জে র‌্যাবের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৯

  • Update Time : Friday, September 19, 2025
  • 240 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে র‌্যাব-৯ এর পৃথক অভিযানে এক নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ফেনসিডিল। বৃহস্পতিবার সিলেটের বিমানবন্দর এলাকা ও কোম্পানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ বাজারের বিসমিল্লাহ রেস্ট হাউসে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৪৩) ও রেবেকা আক্তার লিপি (৩৬) নামের দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টুকের বাজার থেকে আরও ২১ বোতল ফেনসিডিলসহ গোলাপ মিয়া (২৩) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

অপরদিকে, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একটি হায়েস গাড়ি থামিয়ে ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে ৬ জনকে আটক করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— বিজয় হোসেন (৩০), মিজানুর রহমান (৩১), আব্দুর রব (৪৫), পারভেজ আলী (২৫), হুমায়ুন কবির (৪৬) ও আমির হোসেন (৪৩)।

Manual4 Ad Code

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে সিলেটসহ বিভিন্ন এলাকায় বিক্রির পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত মাদক ও গাড়িসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!