1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:55 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

  • Update Time : Thursday, September 18, 2025
  • 229 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় আটটি পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫)। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

 

বিজিবি জানায়, ৫৫ বিজিবির একটি টহল দল চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক পিকআপ চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা হিমায়িত গরুর মাংস জব্দ করা হয়।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

এছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চশমা, কসমেটিকস, মদ এবং পরিবহনে ব্যবহৃত বাইসাইকেল উদ্ধার করা হয়। অন্যদিকে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল ও সাতছড়ি বিওপি, এবং মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপিতে পরিচালিত বিশেষ অভিযানে ১১৩.৭ কেজি ভারতীয় গাঁজা, সানগ্লাস, থ্রি-পিস, ব্লাউজ পিস ও শাড়ি জব্দ করা হয়। সর্বমোট আটটি অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৫৪৫ টাকা।

 

Manual4 Ad Code

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, ‘জব্দকৃত সব মাদকদ্রব্য ও পণ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।’

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!