1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:20 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে মোটরসাইকেলে হেলমেট পরিধানকারীকে ফুল দিয়ে বরণ করলেন পুলিশ

  • Update Time : Thursday, September 18, 2025
  • 221 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বৃহস্পতিবার দুপুরে সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ট্রাফিক আইন মানতে উদ্ভূদ্ধ করতে মোটর সাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার ব্যাটারি চালিত রিকশা মহানগর এলাকায় চলতে পারবে না বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ট্রাফিক আইন মানতে উদ্ভূদ্ধ করতে মোটর সাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন।

Manual8 Ad Code

পুলিশ কমিশনার বলেন, ব্যাটারিচালিত রিকশা আসলে অনুমোদিত নয়। এখানে কয়েকটি সমস্যা- ব্যাটারি চালিত রিকশার যারা চালক তারা প্রশিক্ষিত নন। তারা ট্রাফিক আইনগুলো জানেন না। হঠাৎ করে যেকোন জায়গায় তারা বাঁক নিয়ে ফেলেন। এতে অনেক সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

তিনি বলেন, যেহেতু এটা আইনগতভাবে বৈধ নয় এজন্য আমরা বলেছি- ব্যাটারি চালিত যে অটোরিকশা সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না। আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের এই নির্দেশনা।

১২ লক্ষ নগরবাসী সবাই যানজট থেকে মুক্তি চান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, সবাই ফুটপাতে নিরাপদে হাঁটতে চান। আমরা সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি। ফুটপাত হকারমুক্ত হবে, রাস্তা যানজট মুক্ত হবে, রাস্তাঘাটে সবাই নির্ভয়ে চলাফেরা করবে।

Manual2 Ad Code

তিনি বলেন, আমরা যানজট নিরসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবো এবং নগরবাসি যেন স্বস্তিতে চলাফেরা করতে পারেন সে ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে।

আব্দুল কুদ্দুস চৌধুরী আরও বলেন, মোটরসাইকেলে যারা যাত্রী হবেন এবং যিনি চালাবেন- সবার জন্য কিন্তু হেলমেট পরাটা বাধ্যতামূলক। এটা মূলত তাদের নিরাপত্তার জন্য।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!