1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 2:57 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

শেখ হাসিনা এই দেশের নির্বাচনী ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছিলো : কয়েস লোদী

  • Update Time : Friday, March 28, 2025
  • 215 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো আমরা ভোটাধিকার পাইনি। আমাদের অনেক ভাই-বন্ধু এখনো একটা ব্যালট পেপার বাক্সে ভরে দেখতে পারেননি। শেখ হাসিনা নির্বাচনকে একটা তামাশায় পরিণত করেছেন। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে হবে।
গতকাল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস’র সদস্য ফারদিন হোসেন তত্ত্বাবধানে অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, বিমান বন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদার, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, জিয়ামমঞ্চ মহানগরের আহবায়ক মাসুদ কবির, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আলী, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!