1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 5:03 pm
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ও নবীন বরণ

  • Update Time : Tuesday, September 16, 2025
  • 180 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, একাদশ শ্রেণিতে ভর্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করে। কলেজ জীবন শুধু বইয়ের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি নৈতিকতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং নেতৃত্বগুণ গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এই সময়ে তোমাদের লক্ষ্য হতে হবে নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সততা ও নৈতিকতার চর্চা করা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সর্বাঙ্গীণ বিকাশ ঘটানো।
তিনি আরো বলেন, আজকের এই নবীন বরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জোগাবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব বহন করবে। তাই নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই হোক তোমাদের অঙ্গীকার।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জমির উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারজানা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মালেকা খানম, সিনিয়র প্রভাষক তামান্না রহমান, গুলশানা জাহান, শোভা রানী দত্ত, ফাহিমা আক্তার চৌধুরী, মোঃ মহরম আলী, মহীতোষ তালুকদার, মোঃ রেজাউর রহমান, প্রভাষক মোঃ আব্দুল বাছিত, শর্মিলা দাস, মোঃ মুরশেদ শাহ, নাজমিন সুলতানা, শিরিন বেগম, তাছনিম বেগম, মমতা রানী দাস, মো. আবুল কালাম, এস এ কে এম সিরাজুল, রুমা, রানী চৌধুরী, যুন্মান উজ্জলা, মো. ফরিদ উদ্দিন, লাকী আক্তার, মো. টিপু সুলতান মন্ডল, মুনিরা পারভীন মুক্তা, মোহাম্মদ আব্দুল করিম শেখ, অসীম কুমার সিংহ, হোসাইন আহমদ, অর্পন পাল, মিমুছা মাকবুল, রিংকু আচার্য্য, সায়মা জাহান, এন্তাজ উদ্দিন, শিক্ষার্থী শ্রাবন্তী দাস কথা, নাদিয়া বেগম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!