1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 9:11 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

বিএমজেএ সিলেটের প্রশিক্ষণ কর্মশালার টি-শার্টের মোড়ক উন্মোচন

  • Update Time : Wednesday, September 10, 2025
  • 166 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, তরুণ মেধাবী যারা সাংবাদিকতায় আসতে চায়, তাদের জন্য একটি বড় জায়গা তৈরি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি।
আমি বিশ্বাস করি, স্বচ্ছ ও আধুনিক সাংবাদিকতায় ভূমিকা রাখবেন এসোসিয়েশনের সদস্যরা। সত্যতা, নির্ভুলতা, ন্যায্যতা এবং জনসাধারণের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে কাজ করবেন সংবাদকর্মীরা।
তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির কক্সবাজার ভ্রমণ ও ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার টি-শার্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
এসোসিয়েশনের সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ফয়সল আমীনের সভাপতিত্বে এবং দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য মাছুম আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সিনিয়ির সদস্য শাহ মোহাম্মদ কয়েস আহমদ, মো. রাজু আহমদ, মো. শাহীন আহমদ, এম আর টুনু তালুকদার, আশিকুর রহমান রানা, বাবর জোয়াদার, রেজওয়ান আহমদ, রুবেল আহমদ, সুলেমান সুহেল, আব্দুল মাজিদ চৌধুরী, সবুজ আহমদ, জাহিদ উদ্দিন, কৃতিশ তালুকদার, আশরাফুল ইসলাম, ঈষা তালুকদার প্রমুখ।
আগামী ১১ সেপ্টেম্বর সিলেট থেকে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ৩০ সদস্যের একটি দল কক্সবাজারে যাচ্ছে। কক্সবাজারে অবস্থান কালে কক্সবাজার প্রেসক্লাবের সহযোগিতায় পিডিভি হল রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালায় কক্সবাজার-৩ (সদর-রামু) আসন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। -বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!