1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 9:11 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সিলেট উইমেন চেম্বারের সভাপতি শম্পা, পরিচালক সামা

  • Update Time : Monday, September 8, 2025
  • 152 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন লুবানা ইয়াছমিন শম্পা। প্রায় এক দশক পর আয়োজিত নির্বাচনে তিনি সভাপতি পদে জয়ী হন। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট পিটিআই মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৭৪ জন ভোটার এতে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় গণনা শুরু হয় এবং পরে ফলাফল ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী। লুবানা ইয়াছমিন শম্পা ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তার পেয়েছেন ১০৯ ভোট, যা শম্পার চেয়ে ২৭ ভোট কম।

 

অন্যদিকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন প্রার্থী। এদের মধ্যে সর্বাধিক ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী। এছাড়া ১৮৭ ভোট পেয়ে জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ১৬৯ ভোট পেয়ে সুমাইয়া সুলতানা চৌধুরী, ১৫১ ভোট পেয়ে রেহানা আফরোজ খান, ১৪৬ ভোট পেয়ে রেহানা ফারুক শিরিন, ১৪৪ ভোট পেয়ে আসমাউল হাসনা খান, ১৪১ ভোট পেয়ে গাজী জিনাত আফজা, ১৪০ ভোট পেয়ে শাহানা আক্তার এবং ১৩৮ ভোট পেয়ে তাহমিনা হাসান চৌধুরী পরিচালক নির্বাচিত হন।

 

Manual1 Ad Code

নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলেয়া ফেরদৌসি তুলি। ২০১৫ সালে প্রতিষ্ঠিত সিলেট উইমেন চেম্বারের ইতিহাসে দীর্ঘ বিরতির পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!