1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 5:18 am
Title :

সিলেট বিমানবন্দর সড়কের ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত ৩ জন

  • Update Time : Friday, September 5, 2025
  • 276 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৩৯৬২) বিমানবন্দরের দিকে এবং ২টি মোটরসাইকেলযোগে (সিলেট মেট্রো ল ১২-৩৩০৭ এবং সিলেট মেট্রো ল ১২-৩৫৫৬) কয়েকজন যুবক আম্বরখানার দিকে আসছিলো। এসময় মালনীছড়া এলাকায় ট্রাক, ওই ২টি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

Manual4 Ad Code

নিহত যুবকের নাম ফাহাদ (২০)। তিনি শাহপরাণ থানার বাহুবল আবাসিক এলাকার আব্দুল হকের ছেলে।

দুর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজন নিহত যুবকের ভাই বলে জানা গেছে।

Manual1 Ad Code

রাত ১টায় ঘটনাস্থল থেকে বিমানবন্দর থানার এসআই আতিক জানান, একজনের মরদেহ ট্রাকের নিচে রয়েছে। আমরা লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে মর্গেে নেওয়া হয়েছে। তিনি জানান, এতে আরো ৩ জন আহত হয়েছেন তাদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!