1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:12 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

পর্তুগালে রেল দুর্ঘটনায় নিহত ১৫

  • Update Time : Thursday, September 4, 2025
  • 194 Time View

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: পর্তুগালের রাজধানী লিসবনে জনপ্রিয় গ্লোরিয়া ফুনিকুলার রেলে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

Manual5 Ad Code

জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, আরেকজন শিশু সামান্য আঘাত পেয়েছে। দুর্ঘটনার পর বগিতে আটকে পড়াদের উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রেক নষ্ট হয়ে ফুনিকুলারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনে ধাক্কা দেয়। এতে বগিটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উল্টে থাকা হলুদ বগিটি দেখা গেছে।

প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা এবং লিসবনের মেয়র কার্লোস মোয়েডাস নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!