1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 6:48 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সিলেট ৮নং ওয়ার্ডে পাড়া কমিটির সভায় কয়েস লোদী

  • Update Time : Monday, September 1, 2025
  • 166 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা মেনে দলকে পাড়া-মহল্লায় সু-সংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান পাড়া-মহল্লায় সাধারণ জনগণের কাছে দলের আদর্শ উপস্থাপন ও ৩১ দফার মাধ্যমে মানুষের মন জয় করতে যে নির্দেশ দিয়েছেন সেই আলোকে আমাদের কাজ করতে হবে।
তিনি সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৮নং ওয়ার্ডের কুচারপাড়া পাড়া কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কুচারপাড়া পাড়া কমিটির সিনিয়র সভাপতি আব্দুর রাজ্জাক’র সভাপত্তিত্বে ও সাধারন সম্পাদ সাঈদ আহমদ শাহিন পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে রাখেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাছুম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মিনহাজ পাঠান, মহানগর বিএনপির সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা দিলোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার মদই,সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল করিম সাচ্চু, মহানগর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ওসমান গনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, ওয়ার্ড বিএনপি নেতা খালেদ আহমদ, শায়েস্তা মিয়া, রফিক মিয়া, আলমগীর হোসেন, বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন শেখ সাক্কুল আহমদ, সাদ্দাম হোসেন, ইমন আহমদ, শেখ জুয়েল, শেখ সালমান, রাহাত আলম স্বপন, শেখ আরমান, মোজাম্মেল হোসেন, ফারুক আহমদ, রবিউল হাসান প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!