1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:15 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট-তামাবিল মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : Saturday, August 30, 2025
  • 226 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরূফৌদ) এলাকায় বাসচাপায় মোটর সাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এরতে আহত হয়েছেন আরও ৫ জন। নিহত মটর সাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজ উদ্দিনের ছেলে তালহা (১৭)।

Manual2 Ad Code

আহতরা হলেন- সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শাকিল (২০), একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদ এর ছেলে জুনেদ আহমদ (১৮), মনির আলীর ছেলে শাহরিয়ার (২০), আরফান আলীর ছেলে ইব্রাহীম আহমদ (২২) এবং উপজেলার গুজ্ছগ্রামের জিয়া উদ্দিনের ছেলে ফরহাদ আলী (১৫)। ঘটনার পর পর সিলেট তামাবিল মহাসড়ক প্রায় একঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরুফৌদ) নামকস্থানে জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী বাসের সাথে দরবস্ত হতে জৈন্তাপুরগামী ২টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটর সাইকেলের আরোহী নিহত হন। অপর ৪জন গুরুতর আহত হন। ঘটনার পর পর বাস দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করেন।

Manual4 Ad Code

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিহত তালহার মরাদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ২টি মোটর সাইকেল জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

Manual3 Ad Code

তামাবিল হইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশের টিম পৌছে নিহতের মরাদেহ ও দুর্ঘটনায় কবলিত ২টি মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাস আটকের তৎপরতা চলছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!