1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:31 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গিকারাবদ্ধ-ড. মো: এনামুল হক চৌধুরী

  • Update Time : Thursday, August 28, 2025
  • 271 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, এই দেশ সকলের। সম্মিলিতভাবে আমরা দেশকে গড়তে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে দেশ। সকল ধর্ম-বর্ণের মানুষেরা মিলেই বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি বলেন, আমাদের রয়েছে দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিএনপি সবসময় ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল। এদেশে যারা বাস করেন সকলেই বাংলাদেশী। নাগরিক হিসেবে সকলের অধিকার সমান। বিএনপি সবার সেই অধিকার নিশ্চিত করতে অঙ্গিকারাবদ্ধ।

Manual6 Ad Code

তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি পরিদর্শন এবং উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন, কুশলাদি বিনিময় করেন এবংতাদের সুবিধা অসুবিধার কথা শুনেন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগরের সভাপতি রজত চক্রবর্তী, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, উপজেলা বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মখবিল আহমদ মেম্বার, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সভাপতি অনিল কান্ত পাল, জেলা হিন্দু মহাজোট নেতা রাজিব চক্রবর্তী, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সলমান আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু আহমদ মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য তাপস কপালী ও কাজল চন্দ্র দাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!