1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 9:00 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে ২৭তম রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, August 27, 2025
  • 335 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদানে সচেতনতা ও উৎসাহ তৈরীর লক্ষ্যে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবার উদ্যোগে ২৭তম ব্লাড ক্যাম্পেইন গত (২৩ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমা, লালাবাজার, ফুলকি ব্র্যাক স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

মানবিক সেবামূলক কার্যক্রমে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের মানবিক এক ঝাঁক কর্মকর্তা উপস্থিতিতে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনে প্রতিষ্ঠাতা মোঃ তারেক আহমদ এর সার্বিক তত্বাবধানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন ফুলদি ব্র্যাক স্কুল শিক্ষক মুমিনা বেগম,শ্যামা চন্দ্র রাত্রি, ফাতেমা, লাভলী বেগম, বাবলী বেগম, আয়শা আক্তার।

আরো উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহ সভাপতি উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, ব্লাড বিষয়ক সম্পাদক আকরামিন, সদস্য আকরাম খান বাপ্পি, মুমিনা বেগম প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,‘রক্তদিন জীবন বাঁচান’ আমাদের দেশে অনেকেই আছেন নিজের রক্তের গ্রুপ কি জানেন না। আমারা প্রত্যেকে প্রত্যেকের রক্তের গ্রুপ জেনে রাখা দরকার কারন আপনার রক্তের গ্রুপ জানা থাকলে আপনার আপন জনের কোন দুর সময় রক্তের প্রয়োজন হলে সাথে সাথে আপনি গিয়ে আপনার আপনজনকে রক্ত দিয়ে জীবন বাঁচতে সহয়োগিতা করতে পারবেন। আপনার এক ফোঁটা রক্তে এক বেঁচে যাবে একজন মুমূর্ষু রোগী। তাই রক্তের গ্রুপ জেনে অবশ্যই দরকার। সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এক ঝাঁক স্বপ্ন বাজ তরুণ-তরুণী প্রচেষ্টায় এই মানবিক সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক।
সংগঠনের সেচ্ছাসেবীরা বলেন, আপনাদের মানবিক সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা আমরা সব সময় পাশে আছি।
উক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে একশত পঞ্চাশ এর অধিক জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের ভলান্টিয়াররা।
সংগঠনের কর্মকর্তারা আরো বলেন, সিলেট বিভাগের প্রতিটি গ্রামে গ্রামে ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করবো। আমাদের লক্ষ্য হচ্ছে সিলেট বিভাগের প্রতিটি মানুষকে নিজেদের ব্লাড গ্রুপ জানানো এবং ব্লাড রিলেটেড সকল সমস্যার সমাধান করা।
আপনারা যেকেউ চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা চাই সবাইকে নিয়ে আমরা এমন একটি সিলেট বানাতে, যেখানে রক্তের অভাবে কাউকে যাতে মরতে না হয়।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!