1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:15 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পাড়া-মহল্লায় বিএনপির গণভিত্তিই শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছে: ইমদাদ চৌধুরী

  • Update Time : Wednesday, August 27, 2025
  • 313 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, পাড়া মহল্লা বিএনপির ফাউন্ডেশন, পাড়ায় পাড়ায় বিএনপির জন সমর্থন আকাশচুম্বী। বিগত গণতন্ত্রের যে লড়াই দীর্ঘ ১৬ বৎসর করেছি একমাত্র তাদের সমর্থনের কারণেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং জুলাই আগস্ট ছাত্র-জনতাসহ সকল শ্রেণি পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করেছিলো বিধায় এটি সফল হয়েছে। তিনি বলেন, বিএনপি হচ্ছে এদেশের সাধারণ মানুষের হৃদয়ের দল। পাড়া-মহল্লা থেকে শুরু করে সর্বস্তরের জনগণের মাঝে বিএনপির শক্তিশালী গণভিত্তি রয়েছে। আর এই গণঅসন্তোষ ও জনগণের আন্দোলনের মুখেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার অবশেষে দেশত্যাগ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা প্রমাণ করেছে, জনগণই প্রকৃত শক্তির উৎস। আওয়ামী লীগ বিরোধী দল সহ দেশের জনগণের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গায়েবি গ্রেপ্তারের পথ বেছে নেওয়ার কারণে, আজ তারা জনগণের সমর্থন হারিয়ে চরমভাবে নিঃস্ব ও নিঃসঙ্গ।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় অবিচল লড়াই করেছেন, আর আজ তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে একটি মুক্ত, আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে।
তিনি মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির পাড়া কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৩১নং ওয়ার্ড পাড়া কমিটির সভাপতি সাহাব উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও ইমরান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাজন মিয়া, নিজাম মিয়া, আব্দুল খালিস, রুহেল আহমদ, গিয়াস মিয়া, মঈনুল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!