1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 4:56 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সিলেটের জেলা প্রশাসকের সাথে ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরের সৌজন্য সাক্ষাত

  • Update Time : Sunday, August 24, 2025
  • 230 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন। রোববার (২৪ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে শান্তি, সম্প্রীতি ও সৌহাদ্যের সিলেট গড়ার প্রত্যয়ে সিলেট জেলা প্রশাসক এর সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সর্বাঙ্গীণ সহযোগীতা থাকবে বলে আশ্বাস দেন নগর সভাপতি মো. জাকির হোসেন। এসময় ইসলাম, দেশ ও মানবতাবিরোধী যে কোন কার্যক্রমে জেলা প্রশাসক কার্যকরী বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল্লাহ আরাফাত, প্রচার সম্পাদক মোহাম্মদ অপু আহমেদ, প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শাহিদুল ইসলাম সাজুল, উপ-সম্পাদক মো. হোসাইন আহমদ, দক্ষিণ সুরমা থানা শাখার যুগ্ম সম্পাদক হাসান আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!