1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:49 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

কানাইঘাট ও জকিগঞ্জ জামায়াতের রুকন সম্মেলন

  • Update Time : Saturday, August 23, 2025
  • 331 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়নি। জামায়াত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে কাজ করছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সঠিক কর্মপদ্ধতির কারণে জামায়াতকে নিয়ে তৃনমূল ভোটারের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ নির্মাণে দলে দলে দেশপ্রেমিক জনতা জামায়াতের পতাকাতলে সমবেত হচ্ছে। এই গণজোয়ার দেখে জামায়াতকে নিয়ে নানামূখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় ইসলামী আন্দোলনের কর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, জামায়াতকে নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমাদের মানবতাবাদী শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করা হয়েছে। আমাদের উপর সীমাহিন জুলুম-নিপীড়ন, খুন-গুম ও হামলা-মামলা চালিয়েও ফ্যাসিস্ট সরকার ক্ষান্ত হয়নি। শেষ পর্যন্ত দলকেও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু জামায়াত আল্লাহর উপর ভরসা রেখে নীতিতে অটল ছিলো। তাই ষড়যন্ত্রকারীদের শুধু লজ্জাজনক পতনই হয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। রাজনৈতিক দলগুলোকে এ থেকে শিক্ষা নিতে হবে। জামায়াতের সকল পর্যায়ের জনশক্তিকে ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।

Manual6 Ad Code

তিনি শনিবার (২৩ আগস্ট) সংসদীয় আসন-২৩৩, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ)এর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual4 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কানাইঘাট ও জকিগঞ্জের সকল রুকন অংশ নেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা জামায়াত নেতা মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সহকারী সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা কমর উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট পৌর আমীর মাওলানা আব্দুল করিম, জকিগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা খলিল আহমদ, কানাইঘাট উপজেলা নায়েবে আমীর মাস্টার ফয়সল আহমদ ও মাওলানা শরীফ আহমদ, কানাইঘাট পৌর নায়েবে আমীর মাওলানা সাইফুল আলম ও মাওলানা বেলাল আহমদ, কানাইঘাট পৌর সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন, কানাইঘাট উপজেলা সেক্রেটারী হাফিজ তাজ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা সেক্রেটারী সারওয়ার হোসাইন প্রমূখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!