1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 5:54 am
Title :

জাফলংয়ে পাথর লুটের মামলায় আটক ২

  • Update Time : Saturday, August 23, 2025
  • 325 Time View

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে পাথর লুটের ঘটনায় মামলার জড়িত থাকার অভিযোগে ২ আসামিকে আটক করেছেন গোয়াইনঘাট থানা পুলিশ।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন, উপজেলার জাফলংয়ের মামার বাজার এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের মন্তাজ মিয়ার ছেলে জাবেদ আহমদ।

Manual2 Ad Code

পাথর লুটের মামলায় আটক ব্যক্তিদ্বয়ের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, ধৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী।

তিনি জানান, জাফলং জিরো পয়েন্ট থেক লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য (১৯ আগস্ট) সোমবার দিবাগত রাতে গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা নং (২৯) দায়ের করেন। মামলা দায়ের’র চারদিন পর দুই আসামিকে করতে সক্ষম হয় পুলিশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!