1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:31 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ভারতের বৌভাতে নাচতে গিয়ে গৃহবধূর মৃত্যু

  • Update Time : Saturday, August 23, 2025
  • 368 Time View

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের এক বৌভাতের জমজমাট অনুষ্ঠানে ঘটে গেছে হৃদয়বিদারক ঘটনা। মঞ্চে গায়কের পাশেই নাচছিলেন বেশ কয়েকজন। নাচতে নাচতে আচমকাই মঞ্চে লুটিয়ে পড়লেন এক যুবতী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। চেন্নাইয়ের ওই বৌভাতের অনুষ্ঠান মুহূর্তে বদলে যায় শোকে।

Manual7 Ad Code

জানা যায়, মারা যাওয়া ওই যুবতীর নাম জীবা (৪৫)। তিনি কাঞ্চিপুরমের বাসিন্দা। তার স্বামী ব্যবসায়ী। জীবার দুই ছেলে। একজন এমবিবিএস পড়ছেন, অন্যজন ফার্মেসি। আত্মীয়ের বৌভাতের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই নাচার সময়ে মর্মান্তিক পরিণতি হয় তার।

Manual5 Ad Code

ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, মঞ্চে গাইছেন ভেলমুরুগান। অতিথিদের হাত নেড়ে ডাকেন তিনি। কয়েকজন তরুণী মঞ্চে উঠে যান। নাচতে শুরু করেন। তাদের মধ্যে ছিলেন জীবাও। তাদের নাচ দেখে হাততালি দিচ্ছিলেন অন্য অতিথিরাও।

Manual4 Ad Code

তখনই ঘটে বিপত্তি। কেউ কিছু বুঝে ওঠার আগেই মঞ্চের উপরেই পড়ে যান জীবা। অনুষ্ঠান বাড়িতে শোরগোল পড়ে যায়। ছুটে আসেন অতিথিরা। কিন্তু জীবা অচেতন। তার কোনও সাড়া না পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে জীবার মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

এ বারই প্রথম নয়। গত কয়েক মাসে নাচার সময়ে হৃদরোগে আক্রান্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। জুনে ছত্তিসগড়ের রাজনন্দগাঁও জেলায় এক নৃত্যশিল্পী মঞ্চেই অজ্ঞান হয়ে যান। হাসপাতালে মৃত্যু হয় তার। ফেব্রুয়ারি মাসে একই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের উন্নাওতে। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যু হয় ২৫ বছর বয়সী অনুজ কুমারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!