1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:47 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে দায়িত্ব নিয়েই পাথর লুটেরাদের বিরুদ্ধে অ্যাকশনে ডিসি সারোয়ার

  • Update Time : Thursday, August 21, 2025
  • 262 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: দায়িত্ব গ্রহণের প্রথম দিনই অবৈধ পাথর ও স্টোন ক্রাশারের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার বিকেলে তিনি সাদা পাথর পরিদর্শন শেষে ফেরার পথে অভিযান চালিয়ে তিন ক্রাশার মিলের পাথর জব্দ করেন।

Manual2 Ad Code

বিকেলে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় যান সারোয়ার।

ফেরার সময় উপজেলার টুকেরগাঁও এলাকায় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার ও নামছাড়া আরেকটি স্টোন ক্রাশার মিলে অবৈধ পাথরের মজুদ জব্দ করেন তিনি।

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া বলেন, ‘অবৈধভাবে পাথর রাখার দায়ে জেলা প্রশাসক এসব মিলের পাথর জব্দের নির্দেশ দেন। তৎক্ষনিকভাবে জব্দকৃত পাথরের পরিমাণ জানা যায়নি। সার্ভেয়ার দিয়ে পরিমাপ শেষে জানানো হবে।’

Manual4 Ad Code

এর আগে সাদাপাথর পরিদর্শন শেষে ডিসি সারওয়ার বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, সাদাপাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।

এরআগে বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নেন সারোয়ার। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি সাদাপাথর গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!